রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিএনপির নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম'এর বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩ টায় দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডল।
দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নঈম আনসারী, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহিন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান উদ্দীন আহম্মেদ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভার প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু এবং রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণ করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের এ অঞ্চলের উন্নয়নের প্রতি নজর দেয়নি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এখন সময় এসেছে আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করার।
এ জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য কাজ করতে হবে। আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু, রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেলওয়ে ওয়ার্কশপ সহ এ অঞ্চলের গণ মানুষের উন্নয়নে সকল দাবি-দাওয়া পূরণ হবে। তিনি আরও বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। আমাদের বহু নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। গোয়ালন্দে রেল যোগাযোগ পুনরায় চালু। রেলকে রক্ষা করতে হবে।আমরা পদ্মা সেতুর জন্য আন্দোলন করে বলেছি পদ্মা সেতু হলে এই জেলার উন্নয়ন হবে।